চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ পূর্বাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে জিততেই হতো বাংলাদেশের মেয়েদের। বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে সেই ২০২৩ আসরে খেলা নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এখন ফাইনালের খেলা বাকি, যেখানে জয়-পরাজয় দিয়ে ঠিক হবে কেবল আসরে কে কোন গ্রুপে খেলবে। টিম টাইগ্রেসের ফাইনালের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। শনিবার রাত ৯টায় তাদের বিপক্ষে নামবে বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১১৩ রান তোলে বাংলাদেশ। ব্যাটিংয়ে প্রত্যাশা না মিটলেও বোলিংয়ে কাজটা সহজ করে দেন সালমা খাতুন-সানজিদা আক্তার। ১১ রানের জয় তোলে লাল-সবুজরা।

আরেক সেমিতে জিম্বাবুয়ের মেয়েদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আইরিশ মেয়েরা। প্রথম সেমিতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৭ রানের লক্ষ্য ছুঁড়ে আয়ারল্যান্ড উত্তেজনাপূর্ণ ম্যাচ জিতে নেয় ৪ রানে।

সাউথ আফ্রিকায় ১০ দলের আসর শুরু হবে আসছে বছরের ৯ ফেব্রুয়ারি, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই নির্ধারণ করা হয়েছে ৮ দল। এবার শেষ দুদল হিসেবে জায়গা করে নিলো বাংলাদেশ ও আয়ারল্যান্ড।

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপটিতে সাউথ আফ্রিকা (স্বাগতিক), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও আয়ারল্যান্ড খেলবে।

Reneta

শুক্রবার রাতে টস হেরে ব্যাটিংয়ে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৩৪ রানের ওপেনিং জুটি ভাঙে ১১ রানে ফারজানা হক ফিরলে। আরেক ওপেনার মুর্শিদা খাতুন করেন ৩৫ বলে ২৬ রান। উইকেট না হারালেও রান তুলতে খাবি খান ব্যাটাররা।

অধিনায়ক জ্যোতি করেন ২৪ বলে ১৭ রান। ঋতুমনির ব্যাট থেকে আসে ১০ বলে ১৭ রান। ২৪ বলে দুই চার ও এক ছক্কায় ২৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন চারে নামা রুমানা আহমেদ।

বাংলাদেশকে ১১৩ রানে আটকে রাখতে দারুণ বোলিং করেন রোসেনান কানহ ও ওন্নিচা কামসম্ফু। থাইদের হয়ে একটি করে উইকেট নেন কানহ, কামস্ফু ও ফান্নিতা মায়া। মুর্শিদা ও ঋতুমনি ফেরেন রান আউট হয়ে।

অল্প রানের জবাবে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। নাৎথাকান চানথামের ৬৪ রানের ইনিংস বাদে কেউই পাননি উল্লেখযোগ্য রান।

বাংলাদেশের হয়ে বোলিংয়ে তোপ দাগেন সালমা খাতুন। অভিজ্ঞ স্পিনার ৪ ওভারে ১৮ রান খরচায় নেন ৩ উইকেট। সানজিদা আক্তার ৪ ওভারে দেন মাত্র ৭ রান, তুলে নেন ২ থাই ব্যাটারকে।

ফাইনালে ওঠার লড়াইয়ে একপাশ আগলে লড়ে যাওয়া চানথাম ৫১ বলে ৪ টি চার ও ৩টি ছক্কা হাঁকান। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে অধিনায়ক চাইওয়াইয়ের ব্যাট থেকে। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তারা থামে ১০৬ রানে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নামবে থাইরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ডবাংলাদেশমেঘলামেয়েদের টি-টুয়েন্টি বাছাইলিড স্পোর্টসসালমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT