চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ে গেট খুলে পানি ছাড়ার প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। পরিস্থিতি বিবেচনায় আগামী শনিবার সকাল ১১টার দিকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট খুলে দেওয়া হতে পারে।

কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানির স্তর ক্রমাগত বাড়তে থাকায় উজান ও ভাটির এলাকায় বন্যা ঝুঁকি কমানো এবং পানি ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খোলা হবে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে বৃহস্পতিবার আগাম সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র। এতে বলা হয়েছে, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে নেমে আসা ঢল এবং আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পরিস্থিতি অনুযায়ী স্পিলওয়ে খোলার সময়সূচি পরিবর্তন হতে পারে। প্রয়োজন হলে ধাপে ধাপে আরও বেশি গেট খুলে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হবে।

বিজ্ঞপ্তিতে রাঙামাটি ও চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী ভাটি অঞ্চলের বাসিন্দা এবং নৌযান চলাচলকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে বের হয়ে যাচ্ছে। তবে পানির বাড়তি চাপ মোকাবিলায় অতিরিক্ত ৯ হাজার কিউসেক পানি ছাড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১৬ স্পিলওয়ে গেটকাপ্তাই হ্রদবাঁধরাঙামাটিহ্রদের পানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT