৫০ জন যাত্রী নিয়ে সদরঘাটের অদূরে ওয়াটার বাস ডুবি
শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে

সদরঘাটের কাছে রাতের সময় ওয়াটার বাস ডুবির ঘটনা, অনেক যাত্রী পানিতে পড়ে যান।. Channel i News – চ্যানেল আই নিউজ
৫০ জনের মতো যাত্রী নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনাল এর কাছে একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে গেছে।
জানা যায়, ওয়াটার বাসটি সূত্রাপুরের শ্যামবাজার থেকে নারায়ণগঞ্জের তেলঘাট যাচ্ছিল। পথিমধ্যে মাঝ নদীতে বলগেটের সাথে ধাক্কা লাগলে ওয়াটার বাসটি উল্টে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠলেও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১ জন নারী, ১জন শিশু ও ২জন পুরুষ রয়েছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





