চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কাণ্ডে প্রশংসায় ভাসছে শাহরুখ কন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০২৩
বিনোদন
A A

সেলিব্রেটি মানেই ভক্তদের কাছে চাঁদ দেখার সমতুল্য। তাই তাদের যেখানেই দেখা যাক না কেন, ভিড় তো জমবেই! ঠিক তেমনটাই ঘটলো বলিউড সুপারস্টার শাহরুখ খান কন্যা সুহানা খানের সঙ্গেও। কিন্তু সুহানা যা করলেন তাতে রীতিমত প্রশংসায় ভাসছেন এই স্টার কিড।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ কন্যা সুহানা ও মা গৌরী খান। সেখান থেকে বের হতেই সুহানার সঙ্গে ঘটা একটি সুন্দর দৃশ্যের ভিডিও ক্যামেরায় ক্যাপচার করেন পাপারাজ্জিরা। শুক্রবার (১২ আগস্ট) একজন পাপারাজ্জির ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ভাইরাল হয় সেই ভিডিও।

যেখানে দেখা যায়, সুহানা তার মা গৌরীর সঙ্গে একটি রেস্তোরাঁয় এসেছেন। গাড়ি থেকে নামতেই রেস্তোরাঁর সামনে পাপারাজ্জিদের জন্য পোজ দেন মা-মেয়ে দুজনই। ঠিক তখনই একজন ভিক্ষুক মহিলা সুহানার কাছ টাকা চাইতে এলে সুহানা দ্রুত তার হ্যান্ডব্যাগ খুলে ৫০০ টাকার দুটি নোট মহিলাটিকে দান করে দেয়। আর সুহানার কাছ থেকে সেই টাকা পেয়ে ওই মহিলাও আনন্দে লাফিয়ে ওঠে। এরপর পাপারাজ্জিকে বিদায় জানিয়ে সুহানা চলে যায়।

শাহরুখ কন্যার এমন অভিবাদন দেখে অবাক হয়ে যায় ভক্তরা। কেউ কেউ লিখেছেন, “সোনার হৃদয়ের মেয়ে।” অন্য একজন লিখেছেন, “সে সবচেয়ে মিষ্টি।” একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, “ঈশ্বর তাকে আশীর্বাদ করুন। তার হৃদয় সত্যিই বিশুদ্ধ।” অন্য একজন বলেছেন, “তিনি সবচেয়ে সুন্দর, দয়ালু এবং সাধারণ মেয়ে।”

বিভিন্ন কারণে প্রায় সময়েই সংবাদের শিরোনামে উঠে আসে সুহানার নাম। এই মুহূর্তে একটি নামজাদা প্রসাধনী সংস্থার মুখ তিনি। সেই সংস্থার বিজ্ঞাপন প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। তার ত্বকের রং নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তবে সুহানার এই পরোপকারি মনোভাব দেখে এখন খুশি তার অনুরাগীরা।

শোনা যাচ্ছে, করণ জোহরের হাত ধরে বড় পর্দায় অভিষেক হবে সুহানার। তবে তার আগে পরিচালক জোয়া আখতারের আসন্ন সিরিজ ‘দ্য আর্চিজ’-এর মাধ্যমেই প্রথম বার অভিনেত্রী সুহানাকে দেখবেন দর্শক। এখন শুধু মুক্তির অপেক্ষায় এই সিরিজ।

Reneta

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউডশাহরুখ কন্যাশাহরুখ খানসিনেমাসুহানা খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬

বোরো ধান পানিতে তলিয়ে গিয়ে চরম ক্ষতির মুখে মাদারিপুরের কৃষক

মে ২২, ২০২৬

জামাল-হামজাদের কোচ হচ্ছেন থমাস ডুলি

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT