বিশ্ব ইজতেমায় তাবলি-জামাতের একাংশের আমির মাওলানা সাদ কান্ধল্ভী ও তাঁর অনুসারীদের দেশে আসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তাবলিগ জামাতের আরেকটি অংশ। রাজধানীতে ওলামা-মাশায়েখ ইসলামী মহাসম্মেলন থেকে, টঙ্গীতে ইজতেমা দু’বার নয়, একবার হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ওলামা-মাশায়েখদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা।







