মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল মাঠে বসে দেখবেন ডেভিড বেকহ্যাম। শচীন টেন্ডুলকারের সঙ্গে গ্যালারিতে থেকে খেলা উপভোগ করবেন ইংল্যান্ডের সাবেক ফুটবল তারকা।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার কিংবদন্তি টেন্ডুলকারের সঙ্গে ম্যাচটি উপভোগ করবেন বলে সংবাদ দিয়েছে ভারতের গণমাধ্যম। দেশটির সিনেমা ব্যক্তিত্ব এবং ক্রীড়া তারকারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসবেন।
ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে বেকহ্যাম তিন দিনের সফরে ভারতে আছেন। গুজরাটে অবস্থান করছেন। যেখানে ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুদের সাথে কথা বলবেন।
ক্রিকেটের মাধ্যমে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতাকে উন্নীত করতে ইউনিসেফের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করেছে আইসিসি।







