চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও দেশের নাম্বার ওয়ান ফ্রিজ, এসি ও টিভি ব্র্যান্ড ওয়ালটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
কর্পোরেট নিউজ
A A
চ্যানেল আই অনলাইন এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছে ওয়ালটন

আবারও দেশের সেরা রেফ্রিজারেটর, এসি (এয়ারকন্ডিশনার) ও টেলিভিশন ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন। ৩টি ক্যাটাগরিতে ওয়ালটন পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’।

শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৫’ এর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটনকে দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর, এসি ও টিভি ব্র্যান্ডের সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭তম আসরে ‘মোস্ট লাভড ব্র্যান্ড অব বাংলাদেশ’ এর সম্মাননায় ভ‚ষিত হয়েছে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশন। এই নিয়ে ওয়ালটন রেফ্রিজারেটর টানা ১২ বার, টিভি টানা ৩ বার এবং এসি পরপর দুই বছর বেস্ট ব্র্যান্ডের সম্মাননা পেলো।

Banglabid

অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণের সময় উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) তানভীর রহমান, ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন ও তানভীর আঞ্জুম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় দেশজুড়ে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ প্রতিষ্ঠানে কর্মরত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়ালটনের সিএমও জোহেব আহমেদ। তিনি বলেন, ওয়ালটনের স্বপ্ন- বাংলাদেশকে এআই, আইওটি বেজড উদ্ভাবনী প্রযুক্তি সমৃদ্ধ স্মার্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন হাবে পরিণত করার পাশাপাশি ওয়ালটনকে বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায় পৌঁছে দেয়া। সেই স্বপ্ন বাস্তবায়নে ফ্রিজ, এসি, টিভিসহ অন্যান্য প্রযুক্তিপণ্যে প্রতিনিয়ত এআই, আইওটির মতো উদ্ভাবনী ও সর্বাধুনিক সব স্মার্ট প্রযুক্তি সংযোজন করছে ওয়ালটন।

স্মার্ট পণ্য রপ্তানির মাধ্যমে ইতোমধ্যে বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করা হয়েছে। ১’শটিরও বেশি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের টার্গেট নিয়ে আন্তর্জাতিক বাজারে কাজ করছে ওয়ালটন।

Reneta

দেশসেরা ব্র্র্যান্ডের মর্যাদা ও স্বীকৃতি অর্জনের এই ধারাবাহিক সাফল্য ওয়ালটনের বিশ্বজয়ের পথচলায় নিঃসন্দেহে এক বিশাল অনুপ্রেরণা।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স, ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৭ তম আসরে ৪৫টি ক্যাটাগরিতে মোট ৪৫টি ব্র্র্যান্ডকে সেরা ব্র্যান্ডের সম্মাননা পুরস্কার দেয়া হয়।

এর মধ্যে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতে ধারাবাহিকভাবে দেশসেরা ব্র্র্যান্ডের গৌরব অর্জন করে নিয়েছে ওয়ালটন।

উল্লেখ্য, চলতি বছর ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ডসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরস্কার এবং স্বীকৃতি অর্জন করেছে ওয়ালটন। যার মধ্যে উল্লেখযোগ্য ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের অন্যতম মর্যাদাপূণ ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪’ সম্মাননা। এছাড়াও উল্লেখযোগ্য অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড, ইএসজি (এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স) ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’, ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’, ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৫’, যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি হিসেবে লিড প্লাটিনাম সনদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ালটনবেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT