চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট কোচ স্টিভ স্মিথ মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সাত বছর নিউজিল্যান্ডে কোচিং করিয়েছেন সাউথ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। ফলে কিউইদের ভালোভাবেই চেনেন ও জানেন তিনি। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের এখন পর্যন্ত যে পারফরম্যান্স তাতে দলটিকে শিরোপার অন্যতম দাবিদার মানছেন ওয়াল্টার। এমনকি কিউইদের শক্ত প্রতিপক্ষ হিসেবে মানছেন তিনি।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড। উভয় দল ছয়টি করে ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ড হেরেছে দুটিতে, অপরদিকে একটিতে হেরেছে সাউথ আফ্রিকা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন প্রোটিয়াদের ৪৮ বর্ষী কোচ রব ওয়াল্টার। বলেছেন, ‘তারা (নিউজিল্যান্ড) এখন বেশ ভালো প্রতিপক্ষ এবং দলটিতে কোনো কমতি দেখবেন না। বিভিন্ন পজিশনে খেলার জন্য তাদের বেশ অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, যারা অনেক খেলেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে।’

‘নিউজিল্যান্ডে যখন একজন খেলোয়াড় জাতীয় দলে আসে তখন নিচ থেকে বেশ চাপ থাকে যা তাদের দায়িত্বশীল ইনিংস খেলতে অনুপ্রাণিত করে। তাদের একাধিক ভালো খেলোয়াড় রয়েছে। ভালো প্রস্তুতি নিতে পারলে তাদের বিপক্ষে খেলা সহজ হবে, এমনটা কিন্তু না। কারণ তারা অনেক ভালো ক্রিকেট খেলছে। ভারতে অর্জন করা অভিজ্ঞতা আমাদের কাজে লাগাতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডওয়াল্টারনিউজিল্যান্ডপুনেমহারাষ্ট্রলিড স্পোর্টসল্যাথামসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬

এআই কি সত্যিই ‘ভাবে’ বা ‘বোঝে’? সতর্ক থাকার পরামর্শ গবেষকদের

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT