ভবন ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, পথচারীর মৃত্যু

ভবন ভাঙার সময় ধসে পড়া দেয়াল ও উদ্ধারকর্মীরা কাজ করছে, ঘটনাস্থলে লোকজন ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম মহানগরের জামালখানে দেয়াল ধসে এক পথচারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অপর এক পথচারী।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নগরের জামালখানের সিকদার হোটেলের পাশে জনৈক রতন বাবুর পুরানো দু’তলা ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিডি মো. আব্দুল হালিম জানান, দেয়াল ভাঙার সময় সেফটি না নেওয়ায় দুর্ঘটনাটি ঘটে। একজনকে মৃত অবস্থায় উদ্ধার করার বিষয়টিও নিশ্চিত করেন তিনি।
এছাড়াও আহত ব্যাক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মো. আব্দুল হালিম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






