চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় যা শেষ হবে বিকেল ৪টায়। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে রোববার সকালে।

গত বুধবার মধ্যরাতে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে  আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়। এ নির্বাচনে মোট প্রার্থী ৩৯ জন। তবে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণার পর একজন প্রার্থী মারা যান। ১ কোটি ৭০ লাখের বেশি ভোটার পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।

প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। রাজাপাকসে ক্ষমতা ছাড়ার এক সপ্তাহ পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব পান তিনি। ৭৫ বছর বয়সী বিক্রমাসিংহে এর আগেও দুবার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে হেরে যান। এবার তৃতীয়বারের মতো নির্বাচনে লড়াইয়ের সুযোগ পেয়েছেন তিনি।

আরেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হলেন বামপন্থী জাতীয় পিপলস পার্টি জোটের প্রার্থী অনুরা কুমারা দিসানায়েক। দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপ এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে রয়েছেন তিনি।

Reneta

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রাজাপাকসে পরিবার থেকে প্রার্থী হয়েছেন নমল রাজাপাকসে। তিনি মাহিন্দা রাজাপাকসের ছেলে। মাহিন্দা ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তার চাচা। ৩৮ বছর বয়সী নমল লড়ছেন শ্রীলঙ্কান পদুজন পেরামুনা (এসএলপিপি) দল থেকে। এই দলের প্রতিষ্ঠাতা তার আরেক চাচা বাসিল রাজাপাকসে। রাজনৈতিক পরিবার থেকে আসা হলেও, নমলকে এমন ভোটারদের সমর্থন পেতে হবে যারা তার পরিবারকে অর্থনৈতিক সংকটের জন্য দায়ী মনে করেন।

প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রহণ শুরুপ্রেসিডেন্ট নির্বাচনশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT