বাংলাদেশ

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে

বাংলাদেশের ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়া দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটার তালিকা ও নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত ছবি, যেখানে ভোটার আইডি কার্ড ও ভোট কেন্দ্রের ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

হালনাগাদকৃত ভোটার তালিকা অনুযায়ী দেশে ভোটার এখন ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। রোববার ২১ জানুয়ারি দুপুরে নির্বাচন কমিশন অনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করে।

ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি কমিশন। খসড়া তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন। নারী ভোটার ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন।

দেশের প্রতিটি উপজেলা ও থানা নির্বাচন কার্যালয়ে এ তালিকা থাকবে। খসড়া তালিকায় বিদেশী ভোটার, মৃত ভোটার, জাল ভোটারের উপস্থিতির বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

বিষয়:নির্বাচন কমিশন ভোটার তালিকা ভোটার সংখ্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…