জনপদ

বিগত নির্বাচনের তুলনায় নির্বাচন আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনারের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনার ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকারের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতির লক্ষ্যে কাজ করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবিব খান।

আজ শনিবার (৩০ মার্চ) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরিশালে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।

উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার অঙ্গীকার করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যমকর্মীকেও জোরালো ভূমিকা রাখতে হবে। তাহলে বিগত নির্বাচনের তুলনায় নির্বাচন আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে।

তিনি বলেন, দেশে যাতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির না হয়, আইন-শৃঙ্খলা বাহিনী সে ব্যাপারে খেয়াল রাখবে।

সকাল ১১ টায় বরিশাল শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বরিশাল বিভাগের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের ডিআইজি মোহাম্মদ জামিল হাসান ও বরিশাল নগর পুলিশের কমিশনার জিহাদুল কবির।

বিষয়:উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ নির্বাচন কমিশন ভোটার উপস্থিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…