চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চারদিনের সফরে চীন যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগামী ৩১ আগস্ট চারদিনের সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠেয় চীনা নেতৃত্বাধীন আঞ্চলিক ফোরাম ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)’ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২ সেপ্টেম্বর পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন ৩ সেপ্টেম্বর তিনি বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে, চলতি বছরের ৯ মে মস্কোতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে শি জিনপিং গণ্যমান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ইউরোপে নাৎসি জার্মানির পরাজয়ের ৮০ বছর পূর্তি উদযাপন করা হয়।

পুতিন ও শি জিনপিং একে অপরকে প্রায়ই ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে তারা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করেছেন।

চীন সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ৮০ বছর উদযাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেপ্টেম্বরেই জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল।

২০০১ সালে গঠিত এসসিও’র বর্তমান সদস্য সংখ্যা ১০। দেশগুলো হলো বেলারুশ, চীন, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এই জোট আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতাকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন-রাশিয়াভ্লাদিমির পুতিনশি জিনপিংসাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২২, ২০২৬

মোতায়েন হচ্ছে ১৮ হাজারেরও বেশি পুলিশ, গোয়েন্দা ও বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্য

জুন ২২, ২০২৬

বেকারদের জন্য বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়নের দাবি নূসরাত তাবাসুমের

জুন ২২, ২০২৬

অর্থনীতির সুফল জনগণের কাছে পৌঁছে দিতে প্রয়োজন অর্থনৈতিক গণতন্ত্রায়ন: অর্থমন্ত্রী

জুন ২২, ২০২৬

ফুটবল নিয়ে মেতেছিলেন সংসদ সদস্যসহ বিশিষ্টজনেরা

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT