চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ‌তি‌থি পা‌খির অভয়ারণ্য বাইক্কা বিলে আসছে শীতের পা‌খি

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
৪:২০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, পরিবেশ
A A

শীতের শুরু‌ থে‌কেই হাইল হাওড় ও বাইক্কা বিলে উড়ে আসছে অতিথি পাখি। প্রতি বছ‌র শীতের দেশ‌ থে‌কে পাখিরা উষ্ণতা ও খাদ্যের খোঁ‌জে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেড়িয়ে পড়ে ঝাঁ‌কে ঝাঁ‌কে।

বাইক্কা বিলে আসা অতিথি পাখির মধ্যে দেখা গে‌ছে পানকৌড়ি, কানিবক, ধলাবক, রাঙ্গাবক, দলপিপি, পানমুরগি, বেগুনি কালেম, কালোমাথা কাস্তেচরা, শঙ্খচিল, রাজসরালী, পিনটেল, লেঞ্জাহাঁস, বালিহাঁস, ভুতি হাঁস, পাতি সরালীসহ আরো অনেক প্রজাতির পাখি।

শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্বদিকের প্রায় ১০০ হেক্টর আয়তন নি‌য়ে জলাভূমির নাম বাইক্কা বিল। সরকারিভা‌বে এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণ করা হয়। এই বি‌লের আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ আরো অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওড়ে ছড়িয়ে পড়ছে। শুধু মাছের জন্যেই নয় প‌রিযায়ী পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাস।

পর্যটক‌দের জন‌্য এটি একটি দৃ‌ষ্টিনন্দন জলাভূমি যেখানে সহস্ত্র শাপলা আর পদ্ম ফোটে। এছাড়া এই বিলের বাসিন্দা আর শীতের পাখিদের ভালোভাবে দেখার জন্য র‌য়ে‌ছে একটি পর্যবেক্ষণ টাওয়ার!

২০১১ খ্রিষ্টাব্দের এক গবেষণায় বাইক্কা বিলে ২০৩ প্রকার পাখির সন্ধান মি‌লে‌ছে, যার মধ্যে অতিথি পাখি ১৫৩ এবং স্থায়ী বসবাসকারী পাখি ৫০ প্রকার!

কয়েক বছর ধরে শ্রীমঙ্গলের হাইল হাওরের বাইক্কা বিল সংরক্ষণের উদ্যোগ নেয়ায় এবছর অতিথি পাখি বে‌শি আস‌ছে। সরকারিভা‌বে সংরক্ষিত বাইক্কা বিল মৎস্য অভয়াশ্রম ও  জীববৈচিত্র্য রক্ষার কাজ শুরু করার পর প‌রি‌বে‌শের কিছুটা উন্ন‌তি দেখা গেছে। নিরুপদ্রব বাইক্কা বিল এখন অতিথি পাখির অভয়ারণ্যে পরিণত হয়েছে। ফলে আগের চেয়ে আরো বিচিত্র পাখির ঝাঁক ছুটে আসছে।

Reneta

বাইক্কা বিল ঘুরে দেখা যায়, বিলের সৌন্দর্য বেড়েছে অপরূপ রুপে। নিরাপদ আশ্রয়ে এসব অতিথি পাখি নিশ্চি‌ন্তে মেতে উঠেছে জলকেলি আর ডুব সাঁতারে। কখনো তারা উড়ে বেড়াচ্ছে বিলের আকাশ জুড়ে। কেউবা জলের মধ্যে খাবার জোগাড়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। পাখিদের কিচিরমিচির শব্দে হাওরে এক চমৎকার আবহ বিরাজ করছে। এসব দৃশ্য সহজেই মন কাড়ে আগত দেশি-বিদেশি প্রকৃতি-পাখি প্রেমীদের। এদের অবিরাম খুঁনসুটি, ডানা ঝাপটে দলবেঁধে উড়ে চলা আর ডুব সাঁতার দেখতে ছুটে আ‌সে পর্যটকরা।

জানা যায়, হাওরের পাড়ে দীর্ঘ হিজল-করচের সবুজ বনায়ন, বিলগুলোতে শাপলা-শালুকসহ পর্যাপ্ত খাবার থাকায় এই বিলে অতিথি পাখির আগমন এবার উল্লেখযোগ্য। তবে, এলাকাবাসীর দা‌বি, পাখি শিকার বন্ধে আরো স‌চেতনতা ও সাবধানতা বাড়া‌তে হ‌বে, কাজ কর‌তে হ‌বে এলাকাবাসী‌দের স‌ঙ্গে নিয়েই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অতিথি পাখিজলাভূমিবাইক্কা বি‌লশ্রীমঙ্গলের হাইল হাওর
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT