আন্তর্জাতিক

মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিবৃতি

নোবেল বিজয়ী অমর্ত্য সেন ইস্যু

মমতা ব্যানার্জি বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিবৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিবৃতি নিয়ে ছবি, যেখানে তিনি বক্তৃতা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নোবেল বিজয়ী অমর্ত্য সেন অবৈধভাবে জমি দখল করেছেন বলে অভিযোগ করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এ নিয়ে বিরোধের সূচনা এখন যেন রাজনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। সর্বশেষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি বিবৃতি জারি করেছে বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার দুপুরে এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় বলছে, বিশ্বভারতী একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। আপনার আশীর্বাদ ছাড়াই আমরা ভালো আছি। কারণ আমরা প্রধানমন্ত্রীর পরিচালনায় অভ্যস্ত। প্রকাশিত বিবৃতিতে বিশ্বভারতীর মুখপাত্র মহুয়া ব্যানার্জির সাক্ষর রয়েছে।

এতে আরও বলা হয়, আমরা মুখ্যমন্ত্রীকে কান দিয়ে দেখা বন্ধ করা এবং মস্তিষ্ক ব্যবহার করার অনুরোধ করতে চাই। আপনার প্রিয় শিষ্য (অনুব্রত মণ্ডল), যাকে ছাড়া আপনি বীরভূম কল্পনা করতে পারবেন না, তিনিও জেলে বন্দী।

এর আগে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বিরুদ্ধে ওঠা অবৈধভাবে জমি দখলের অভিযোগের বিপক্ষে অবস্থান নেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নথিপত্র হস্তান্তর করেছেন। যেখানে দেখা যায় যে, সেই জমিটি প্রকৃতপক্ষে অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেনকে দেওয়া হয়েছিল। সুতরাং বিশ্ববিদ্যালয়ের অভিযোগ অনুযায়ী এটি কোনো অবৈধ দখল ছিল না।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয় চালানোর দিকে মনোনিবেশ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রদের সাথে দেখা করেছিলেন। এ সময় তিনি ক্যাম্পাসের অস্থিরতা বন্ধ করতে তাদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

বিষয়:অমর্ত্য সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…