চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ভিসা বিধিনিষেধ বিষয়ে যা জানালেন সালমান এফ রহমান 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, অর্থনীতি
A A
সালমান এফ রহমান ভিসা বিধিনিষেধ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্যের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কোনো সম্পর্ক নেই জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন যুক্তরাষ্ট্রের বাজার বাংলাদেশ বিশ্বের অনেক দেশের সঙ্গে প্রতিযোগিতা করে পেয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোনো বিশেষ সুবিধা দেয়নি। সাড়ে ১৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা ও যুক্তরাজ্য শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, যেটা যুক্তরাষ্ট্র দেয়নি।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গতকাল শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানায়।

Banglabid

যুক্তরাষ্ট্রের এই ভিসা বিধিনিষেধ সরকার কীভাবে দেখছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিসা বিধিনিষেধ আরোপ করে খুব ভালো করেছে। তারা বলেছে, যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে, তাদের বিধিনিষেধ দেবে। সরকার বলেছে, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। বাধা দিতে চাই না।’

সালমান এফ রহমান আরও বলেন, প্রধান বিরোধী দল বলছে, তারা নির্বাচন হতে দেবে না। তার মানে কীভাবে হতে দেবে না? একটাই পথ—ভায়োলেন্স (সহিংসতা)। ভিসা বিধিনিষেধ জারি হয়েছে যারা নির্বাচনে বাধা দেবে তাদের জন্য। বিধিনিষেধের তালিকায় তো অপজিশনের (বিরোধী দল) নামও আছে।

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে বলেন, ‘পর্যবেক্ষক পাঠাবে কি না, সেটা তাদের ব্যাপার। আমরা সংবিধান মেনে নির্বাচন করব। আমাদের নির্বাচন কমিশন শতভাগ স্বাধীন। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও সেটাই চাই।’

Reneta

এরআগে তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন: দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রত্যন্ত অঞ্চলেও শিল্পকারখানা এবং নগরায়ন হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে অপরিকল্পিতভাবে কৃষিজমি ভরাট করে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সুষ্ঠু ও পরিকল্পিত নগরায়ন অত্যন্ত জরুরি। এখনও দেশের উপজেলা পর্যায়ে কীভাবে নগরায়ন হবে, সে বিষয়ে পরিকল্পনা হয়নি। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং ক্রয়ক্ষমতা বেড়েছে। এতে দেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যা মোকাবিলায় সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন।

এ প্রসঙ্গে নিজের তরুণ বয়সে দেখা রাজধানীর চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বলেন: আমি তরুণ বয়সে যখন বোতলের পানি কিনে খাওয়ার কথা বলতাম, তখন মানুষ অবাক হতো আর মানুষ হাসত। অথচ এখন জেলা-উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও যেকোনো অনুষ্ঠানে বোতলজাত পানি থাকাটা স্বাভাবিক হয়ে গেছে। এর ফলে প্রচুর বর্জ্য তৈরি হচ্ছে। এই সমস্যাগুলোর ব্যাপারে সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন। এ পর্যায়ে সঠিকভাবে নগরায়নকে বিস্তৃতকরণে বিআইপির ভূমিকা উল্লেখযোগ্য।

বিশেষ অতিথি ও অতিথিরা সম্মাননা স্মারক গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ নামে অভিহিত রাজধানীর নগর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এখানে স্বার্থসংশ্লিষ্ট নানা পক্ষ রয়েছে। তারা সবাই নিজেদের স্বার্থরক্ষা করতে চায়। তারপরও সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তাব আমলে নিয়ে একটি গ্রহণযোগ্য ড্যাপ প্রণয়ন করা হয়েছে।

শনিবার সকালে ‘টেকসই উন্নয়নের জন্য স্থানিক পরিকল্পনা’ স্লোগানকে মূল প্রতিপাদ্য ধরে তিন দিনব্যাপী শুরু হয় তৃতীয় আন্তর্জাতিক নগর ও অঞ্চল পরিকল্পনা সম্মেলন।

এবারের আইসিইউআরপি’র লক্ষ্য দেশের বিভিন্ন খাতে নিয়োজিত পরিকল্পনাবিদ, পেশাজীবী, শিক্ষক, গবেষক এবং নগর ও পল্লী উন্নয়নে জড়িতদের একত্রিত করা, যাতে একে অপরের সঙ্গে নানামূখী ধারণা ও অভিজ্ঞতা বিনিময় করার মাধ্যমে দেশের নগরায়ণ সম্প্রসাণে কার্যকরী ভ‚মিকা রাখতে সক্ষম হয়।

তেল উত্তোলন ও পরিবহন বন্ধের দাবিতে ডিপোতে বিক্ষোভকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ সম্মেলনে বিআইপির প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন, উপদেষ্টা পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. আকতার মাহমুদ ও বিশেষ অতিথি জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ফ্লোরিয়ান হলেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন বিআইপির জেনারেল সেক্রেটারি পরিকল্পনাবিদ ও আইসিইউআরপি’ ২০২৩-এর আহ্বায়ক শেখ মুহাম্মদ মেহেদী আহসান।

সম্মেলেনে বিআইপির অংশীদার বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং দেশী-বিদেশী উন্নয়ন অংশীদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সালমান এফ রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT