বাংলাদেশ

আগরতলায় সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা শুরু

আগতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা দুই মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় চালু হচ্ছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আগরতলা সহকারী হাইকমিশন থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেএ তথ্য জানানো হয়েছে।

প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সহকারী হাই কমিশন, আগরতলা-তে সকল প্রকার ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম চালু হবে।

এর আগে, গত ডিসেম্বরে আগারতলা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতিসহ কয়েকটি সংগঠনের সমর্থকরা। এরপর নিরাপত্তাহীনতাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সহকারী হাইকমিশনের সব ধরনের ভিসা ও কনস্যুলার সেবা কার্যক্রম বন্ধ করেছিল বাংলাদেশ।

বিষয়:আগরতলা আগরতলায় সহকারী হাইকমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…