চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ‘হুমকি’ দিয়ে রাখলেন ডাচ গোলরক্ষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপে শেষ আটের আগ পর্যন্ত চার ম্যাচে তিনটি গোল করে দুর্দান্ত ফর্মেই আছেন লিওনেল মেসি। সংখ্যাটিতে আরও এক যোগ হতে পারত, যদি পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়ক পেনাল্টি মিস না করতেন। সেই ঘটনা টেনে নিজের উপর বিশ্বস্ত থাকছেন নেদারল্যান্ডস গোলরক্ষক আন্দ্রিস নোপের্ট। জানিয়েছেন, মেসির পেনাল্টি আটকানোর টোটকা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় শিরোপার আরেকটু কাছে যেতে লড়বে দুদল। লুসেইল স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের শেষ চারের পরীক্ষা নেবেন লুইস ফন গালের শিষ্যরা। তার আগে মেসির পেনাল্টি আটকে দেয়ার প্রত্যয় জানিয়ে কার্যত হুমকিই ছুঁড়ে রাখলেন নোপের্ট।

‘বিশ্বকাপের শুরুতে যেভাবে দেখেছি, সেভাবেই মেসি মিস করতে পারেন।’ কেনো মেসি পেনাল্টি থেকে গোল করতে পারবেন না সেই কারণও খোলাসা করেছেন ডাচ গোলরক্ষক, ‘তিনি অন্য সবার মতো সব সময় একই পা দিয়ে শট নেন। মেসি অবশ্যই ভালো খেলোয়াড়, কিন্তু আমি কম কিসে। তার পেনাল্টি রুখে দিতে পারি।’

স্পট কিক থেকে মেসির গোল করার হার সত্তর শতাংশে আশেপাশে রয়েছে। ১৩৭টি পেনাল্টি শট থেকে তার পা জাল খুঁজে পেয়েছে ১০৬বার। বিপরীতে ৩১টি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। সাফল্যের হিসেবে প্রায় সাত ফুট উচ্চতার নোপের্ট এখন পর্যন্ত ছয়টি পেনাল্টির সামনে পড়েছিলেন, সেখানে ঠেকিয়ে দিতে পেরেছেন মাত্র একটি। এবার সরাসরি আর্জেন্টাইন মহাতারকার দিকে ছুঁড়লেন চ্যালেঞ্জ।

বিশ্বকাপের পরিসংখ্যানের খাতায় দুদলই আছে একে-অন্যের কান্না-হাসির কারণ হয়ে। ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা আর্জেন্টিনার সঙ্গে অষ্টম স্থানের নেদারল্যান্ডসের শক্তি-সামর্থ্যের তফাৎটা অতি সূক্ষ্ম।

মুখোমুখি নয়বারের দেখায় আলবিসেলেস্তেরা জিতেছে তিনবার, এক ম্যাচ বেশি অর্থাৎ মোট চারবার জিতেছে কমলা জার্সিধারীরা। বিশ্বমঞ্চে হিসাবটা সমানে-সমান। পাঁচবারের মুখোমুখিতে দুই জয়, দুই হার ও এক ড্র। কাতারে এবার একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার মহারণ!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফাফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আগস্ট ২, ২০২৬

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT