চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই সময় কেবল ধোনিকেই পাশে পেয়েছিলেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপ থেকে বাদ পড়া, অধিনায়কত্ব হারানো ছাপিয়ে বিরাট কোহলি ভুগছিলেন রানখরায়। বিশ্ব ক্রিকেটের সময়ের অন্যতম সেরা ব্যাটার যখন নিজেকে হারিয়ে খুঁজছিলেন, তখন তাকে নিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ। কী করলে রানে ফিরবেন, মানসিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন— আগ বাড়িয়ে অনেকেই কোহলিকে দিচ্ছিলেন হরেক উপদেশ। সেসময় আদতে কাউকে পাশে না পাওয়ার কথা এতদিনে এসে অকপটেই বললেন কোহলি।

টি-টুয়েন্টি বিশ্বকাপের পর দুঃসময়ের সেই ক্ষণটায় মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন কোহলি। অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন। সেসময় মহেন্দ্র সিং ধোনি ছাড়া কোচ, সতীর্থ, সমালোচকদের কাউকেই পাশে পাননি। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে হারার পর সংবাদ মাধ্যমের সামনে সবাইকে ধুয়ে দিয়েছেন ৩৩ বর্ষী তারকা।

‘যখন টেস্টের অধিনায়কত্ব ছাড়লাম, মাত্র একজন মানুষের কাছ থেকে বার্তা পেয়েছিলাম, যার সঙ্গে আগে খেলেছি— নামটা এমএস ধোনি। তখন অনেকের কাছে আমার ফোন নম্বর ছিল। টিভিতে অনেকে পরামর্শ দিয়েছিল, অনেককিছু বলেছিল। কিন্তু নম্বর থাকা সত্ত্বেও তারা একটা বার্তাও পাঠায়নি।’ বলেছেন কোহলি।

কোহলি কেন রান পাচ্ছেন না, কী করলে রান পাবেন বা এমন সময়ে তার কী করণীয়— এসব বিষয় বিশেষজ্ঞ-সমালোচকদের নানান কথায় শিরোনাম হচ্ছিলেন কোহলি। সেসব সমালোচনা বা পরামর্শ তার কোনো কাজেই আসেনি বলছেন তিনি। বলেছেন, টিভিতে এসব না বলে তার কাছে এসে পরামর্শ দিলে তিনি পছন্দ করতেন। লোক দেখানো বিষয়গুলো কোহলি পছন্দ করেন না, তবে এসবে এখন আর বিরক্তও হন না।

‘বিশ্বাস করুন, বাইরের সমালোচনায় কান দেই না। ১৪ বছর ধরে জাতীয় দলে খেলে চলেছি, এটা খুব সহজে হয়নি। নিজের খেলা ফেরাতে কঠোর পরিশ্রম করাই আমার কাজ, যেটা সবসময় করতে চাই। দলের জন্য নিজেকে আরও উন্নত করতে চাই। এটা এমন কিছু যা সবসময় করে চলেছি, যেতে চাই।’

বিশ্রাম শেষে একাদশে ফেরা কোহলি নিজেকেও ফিরে পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে করেছিলেন ৩৫ রান, পরে হংকং ও সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন ফিফটি। হাজার দিনেরও বেশি সময় সেঞ্চুরি না পাওয়া কোহলিকে নিয়ে তবুও সমালোচনা চলছে— সেসব কথা গায়ে মাখেন না তিনি। ভারতের সাবেক অধিনায়ক নিজের দায়িত্বের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।

Reneta

‘দিনশেষে সবাই নিজে নিজের কাজটাই করেন। আমার কাজ হচ্ছে পরিশ্রম করা, দলের জন্য ১২০ শতাংশ দেয়া। যতদিন দল আমার উপর আস্থা রাখবে, ততদিন দলের বাইরে কী হচ্ছে, এটা নিয়ে ভাবছি না। সবারই নিজের মতামত আছে। নিজের উপর প্রত্যাশার চাপও দিতে চাই না। বিষয়গুলো দূরে রেখেছিলাম, ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছি— এটি জীবনের সর্বোত্তম ও শেষ কিছু নয় বলেও মানিয়ে নিয়ে স্বস্তিতে আছি। খেলাটা আমার উপভোগ করা দরকার।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ২০২২কোহলিধোনিপাকিস্তানভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT