চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরীমনির ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টে তোলপাড়

‘৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি’- কাকে খোঁচা দিলেন পরীমনি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
পরীমনি নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। শুক্রবার তার দেয়া একটি ফেসবুক পোস্ট এখন রীতিমত ভাইরাল!

কী লিখেছেন সেই পোস্টে? পরী লিখেছেন, “আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি!”

এরপর তিনি লিখেন,“পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।”

পরীর এমন পোস্টটিতে রিয়েকশন এসেছে দেড় লাখের বেশী, পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ৫ হাজারের মতো। আর সবচেয়ে বিস্মিত হচ্ছে, পরীর এই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৪০ হাজার!

পরীর এই ইঙ্গিতপূর্ণ পোস্টে কারো নাম উল্লেখ না করলেও, নেটিজেনরা ধরে নিয়েছেন এটি চিত্রনায়িকা অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লেখা!

পরীর পোস্টের মন্তব্য বিভাগে অনেকেই সরাসরি অপু বিশ্বাসের সাম্প্রতিক বিএনপির ব্যানারে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে আনেন। কেউ লিখেছেন, “পরীর খোঁচা এবার সোজা অপুর দিকে।” আবার কেউ কেউ মনে করছেন, এটা নিছক কাকতালীয়ও হতে পারে।

Reneta

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপু বিশ্বাস। নির্বাচনী প্রচারণাতেও তাকে নিয়মিত দেখা গেছে আওয়ামী লীগের পক্ষে। কিন্তু বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসায় বিএনপির ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হন তিনি। এ ঘটনার পর থেকেই তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব সমালোচনা শুরু হয়।

আর এ কারণেই পরীর ভাইরাল পোস্টটি যে অপুকে উদ্দেশ্য করে, সেটার পক্ষেই নেটিজেনদের মত! তারা বলছেন, আওয়ামী লীগ থেকে বিএনপি, এভাবে অপুর অবস্থান পরিবর্তনই নাকি পরীমনির রসিকতার টার্গেট!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসআওয়ামী লীগদিদিপরীমনিবিএনপিমুসলিমসিনেমাহিন্দু
শেয়ারTweetPin

সর্বশেষ

­জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬

সৈকতকে নিয়ে অবস্থান পরিষ্কার করল বিসিবি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT