রাজনীতি থেকে হিংসা-হানাহানি দূর করে সহিষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। মহান জাতীয় সংসদের ৫০ বছর পূর্তিতে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বিপন্ন করে এমন যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্র একসাথে চলে, তাই গত দেড় দশকে যে উন্নয়নের ধারা রচিত হয়েছে তাকে এগিয়ে নিতে হবে।






