অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘন: দুই দিনে ১৭৯৯ মামলা

ট্রাফিক পুলিশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাফিক পুলিশ ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে, ঢাকা শহরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৯৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ও শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

আজ শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অভিযানকালে ৫২টি গাড়ি ডাম্পিং ও ৫৮টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।’

বিষয়:জরিমানা ট্রাফিক আইন লঙ্ঘন ট্রাফিক বিভাগ ডিএমপি মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…