চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আচরণবিধি লঙ্ঘন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৪
জনপদ, সিরাজগঞ্জ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে দুই শিক্ষক ও লোগো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই সহযোগী অধ্যাপকসহ এক প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা।

গতকাল বৃহস্পতিবার ৪ জানুয়ারি নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ এর সাক্ষরিত চিঠির মাধ্যমে তাদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। এতে আজ ৫ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে লিখিত ব্যাখা দেওয়ার কথাও উল্লেখ করা হয়।

তিন শিক্ষক হলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড.ফখরুল ইসলাম, অর্থনীতি বিভাগের প্রভাষক সৈয়দ আশরাফ।

Banglabid

চিঠিতে বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১৪ নং বিধিসহ বিদ্যমান অন্যান্য আইন লঙ্ঘন করেছেন। গত ৩ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলাম এর পক্ষে নির্বাচনী কর্মসূচী বা কর্মকাণ্ড (নির্বাচনী প্রচার কার্য) পরিচালনা করেছেন। যার ভিডিও ফুটেজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে পাওয়া গেছে।

এমতাবস্থায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এ বিষয়ে কেন নির্বাচন কমিশনে সুপারিশ প্রেরণ করা হবে না তত্মর্মে শুক্রবার ৫ জানুয়ারি বিকেল ৩টায় শাহজাদপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এর কার্যালযয়ে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

এছাড়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ প্রার্থী চয়ন ইসলাম এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজমকে আদালতে তলব করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর তাদেরকে সশরীরে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন আচরণবিধি লঙ্ঘনরবীন্দ্র বিশ্ববিদ্যালয়সিরাজগঞ্জ-৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফিরে গেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন, যা জানাচ্ছেন শীর্ষ নৌ কর্মকর্তা

আগস্ট ১৬, ২০২৬

‘ম্যান অব দ্য ম্যাচ’ তো পুরো বাংলাদেশ দল

আগস্ট ১৬, ২০২৬

চ্যালেঞ্জ গ্রহণ, উপভোগের মন্ত্র ও ‘বাইরের হৈচৈ’ পাত্তা না দেয়া এক সাফল্য

আগস্ট ১৬, ২০২৬

‘মিশন ডিডিএলজে’তে পাবেন শাহরুখের সিনেমার অনুপ্রেরণা’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ওমরাহ ভিসা বিষয়ে সৌদি আরবের নতুন নির্দেশনা

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT