চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে পয়েন্টের ব্যবধানে ব্যালন ডি’অর পাননি ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সপ্তাহ দুয়েক আগে আনুষ্ঠানিকভাবে এবারের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হয়। যেখানে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে সেরা ফুটবলারের পুরস্কার জেতেন স্পেনিয়ার্ড তারকা রদ্রি। প্রায় দুই সপ্তাহ পর সেই পয়েন্ট তালিকা প্রকাশ করেছে আয়োজক ‘ফ্রান্স ফুটবল সাময়িকী’।

যেখানে রদ্রির কাছে ৪১ ভোটে পিছিয়ে ছিলেন মৌসুম জুড়ে ব্যালন ডি’অরের দৌড়ে আলোচনায় থাকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড পেয়েছেন ১১২৯ পয়েন্ট। স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট।

তৃতীয় স্থানে থাকা জুড বেলিংহাম পেয়েছেন ৯১৭ ভোট। দানি কারভাহাল ৫৫০ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আছেন। এরপর আছেন যথাক্রমে আর্লিং হালান্ড (৪৩২), কাইলিয়ান এমবাপে (৪২০), লৌতারো মার্টিনেজ (৪০২), লামিন ইয়ামাল (৩৮৩), টনি ক্রুস (২৯১) ও হ্যারি কেন (২০১)।

বর্ষসেরা ফুটবলারকে পুরস্কৃত করতে ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর সম্পাদকীয় দল ৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা ঠিক করে দেয়। তালিকা থেকে সেরা খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব পড়ে সাংবাদিকদের। তারা পছন্দের ক্রমানুসারে মোট পাঁচজনকে ভোট দিতে পারেন। পরে ভোটের গড় ফলে বেছে নেয়া হয় ব্যালন ডি’অর জয়ীকে। ছেলেদের জন্য ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম ১০০ ও মেয়েদের জন্য ৫০টি দেশের সাংবাদিক অংশগ্রহণ করেন।

ব্যালন ডি’অর প্রদানের ক্ষেত্রে নির্বাচকরা আগে খেলোয়াড়দের অতীত পারফর্মও বিবেচনায় আনতেন। নতুন নিয়মে শুধু এক মৌসুমের (আগস্ট থেকে পরবর্তী আগস্ট পর্যন্ত, আন্তর্জাতিক প্রতিযোগিতাসহ) পারফরম্যান্স বিবেচ্য। সম্মানজনক পুরস্কার প্রদানে পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়ের মান এবং খেলোয়াড়ি চেতনাও বিবেচনায় আনা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেফ্রান্সব্যালন ডি”অরভিনিসিয়াসরদ্রিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

কলকাতায় প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, আগ্রহ আছে বাংলাদেশেরও

জুলাই ২৫, ২০২৬

ডিজেলের সঙ্গে সামান্য পানি মিশিয়েই দূষণ কমতে পারে ৬০ শতাংশের বেশি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্ব গণিতের সর্বোচ্চ সম্মাননায় দুই চীনা গণিতবিদ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান আলোচনায় আন্তরিক হচ্ছে: ট্রাম্প

জুলাই ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে দ্বৈত কবিতা আবৃত্তির আয়োজন ‘দাহনকাল’

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT