চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগেই বাজেটের দ্বিগুণ লাভে বিজয়ের যে ছবি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
বিনোদন
A A

মুক্তির আগেই ৪০০ কোটি রুপির বেশি আয় করে ফেললো দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের আসন্ন সিনেমা ‘লিও’! লোকেশ কঙ্গরাজ পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তৃষা কৃষ্ণান। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

একটি সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘ইতোমধ্যে ছবিটির স্যাটেলাইট, ডিজিটাল এবং মিউজিকের স্বত্ব ২০০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। প্রযোজক এখন প্রেক্ষাগৃহের ব্যবসার দিকে নজর দিয়েছেন।’

এদিকে আরেকটি সূত্র জানিয়েছেন, আসন্ন ছবিটির প্রেক্ষাগৃহ স্বত্ব বিক্রি বাবদ কেরালায় আয় হতে পারে ১৫ কোটি রুপি, তেলুগুতে ২৫ কোটি রুপি, কর্নাটকে ১২ কোটি রুপি, তামিলনাড়ুতে ১০০ কোটি রুপি এবং ওভারসিস রাইটস ৫০ কোটি রুপি। যার মোট আয় ৪০২ কোটি রুপি।

গত ২২ জুন ছিল থালাপাতি বিজয়ের জন্মদিন। এদিন প্রকাশিত হয় ‘লিও’ সিনেমার গান ও ফার্স্ট লুক। জন্মদিনের প্রথম প্রহরে সিনেমার ফার্স্ট লুক দিয়ে চমকে দেন বিজয়। যেখানে রক্তাক্ত হাতুড়ি হাতে দেখা যায় বিজয়কে, পাশে রয়েছে হিংস্র এক হায়েনা।

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। ২৭৫ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সকাল সাড়ে ৭টায় ঈদ উল আযহার প্রধান জামাত

পরবর্তী

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশ

পরবর্তী

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশ

রং ছিটানো ম্যাচে ভালো অবস্থানে অস্ট্রেলিয়া

সর্বশেষ

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফেসবুকে বড় ধরনের বিভ্রাট, লগইনে সমস্যা

জুলাই ১৯, ২০২৬

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT