চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইডির তলবে ১২ ঘণ্টা জেরার মুখে বিজয়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

‘লাইগার’ ছবি নিয়ে জিজ্ঞাসাবাদের জেরে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কর্মকর্তারা।

বুধবার (৩০ নভেম্বর) হায়দরাবাদে ইডি কার্যালয়ে হাজির হয়েছিলেন এই অভিনেতা। যেখানে অভিনেতাকে প্রায় ১২ ঘণ্টা ধরে সিনেমাটি প্রসঙ্গে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

পুরী জগন্নাথ পরিচালিত ও বিজয় দেবরকোন্ডা অভিনীত ‘লাইগার’ সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণের কাজ হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। ফলে সিনেমার বিনিয়োগের বিষয়ে তদন্ত করছে ইডি। যার অংশ হিসেবে বিজয়কে তলব করেছিল এই সংস্থা।

ইডির এক কর্মকর্তা বলেন, ‘লাস ভেগাসে বিজয়ের কার্যক্রম, প্রযোজক তাকে কীভাবে পারিশ্রমিক দিয়েছেন সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় বিজয়কে।

এর আগে ‘লাইগার’ সিনেমায় বিনিয়োগের বিষয়ে কথা বলার জন্য গত ১৮ নভেম্বর পরিচালক পুরী জগন্নাথ ও সহ-প্রযোজক চার্মি কৌরকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেদিনও তাদেরকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

ইডি কর্মকর্তারা জানতে পেরেছেন, ‘লাইগার’ সিনেমায় বিনিয়োগের অর্থ প্রথমে দুবাই পাঠানো হয়। পরে সেসব অর্থ পুনরায় ভারতে এনে সিনেমাটিতে বিনিয়োগ করা হয়। আর এই ঘটনার সঙ্গে জনপ্রিয় একজন রাজনীতিবিদ জড়িত।

Reneta

এদিকে ইডি অফিস থেকে বের হতে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরতে হয় বিজয়কে। এসময় বিজয় জানান,  ‘অতি জনপ্রিয়তা অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসে। আর এটি নিয়ে আপনি কিছু করতেও পারবেন না। আমি এটাকে একটা অভিজ্ঞতা হিসেবে দেখছি। ওরা যখন আমাকে ডেকেছে আমি নিজের কর্তব্য পালন করেছি। আমি তাদের সব প্রশ্নের জবাব দিয়েছি।’

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ ছবিটির পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেন পুরী জগন্নাথ। এতে জুটি বেঁধে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা ও অনন্যা পাণ্ডে।

হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়। পাশাপাশি তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তি দেওয়া হয়। ১৭৫ কোটি রুপি বাজেটের এই সিনেমা মাত্র ৫০ কোটি রুপির মতো আয় করেছে।

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডিবিজয় দেবরকোন্ডাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকায় মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ২০, ২০২৬

জয়ে সিরিজ শুরু করতে ২০৬ চাই বাংলাদেশের

এপ্রিল ২০, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪১

এপ্রিল ২০, ২০২৬

রুবেলকে বিসিবির সম্মাননা, বিদায়বেলায় পরিবার-কোচকে স্মরণ

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT