চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্তে সতর্ক আছি, অবৈধ অনুপ্রবেশ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ
A A
সীমান্তে নিরাপত্তা নিয়ে আলোচনা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডারে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, সীমান্তে পুরো আমরা সতর্ক আছি। শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানও তারা (বিজিবি) সতর্ক রয়েছে।

আজ রোববার বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Banglabid

সীমান্তে এক ধরনের উত্তেজনা রয়েছে। আমরা সীমান্তে কতটা সতর্ক আছি- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে পুরো আমরা সতর্ক আছি। শুধু সিলেট নয়, বেনাপোল এবং অন্যান্য স্থানও তারা (বিজিবি) সতর্ক রয়েছে। আপনারা সত্যি খবরটা প্রকাশ করেন, যারা মিথ্যা খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। বর্ডারে অবৈধ অনুপ্রবেশ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

সীমান্তে উত্তেজনা দু-দেশের রাজনীতিতে আবার নেতিবাচক প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কোনো নেতিবাচক মোড় নেবে না। এছাড়া বর্ডারে ওই রকম বড় ধরনের কিছু ঘটেনি। গত পরশু আপনারাই পত্রিকায় লিখেছেন যে, আমাদের একজন গরু আনতে (বিজিবির গুলিতে নিহত)। কিছুসংখ্যক গরু আমাদের এদিকে ঢুকে গেছে ওদিকেও রয়ে গেছে। ওদিকে যার যার দেশের মধ্যে মিছিল করেছে।

ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছেন- এ বিষয়ে উপদেষ্টা বলেন, সচিব আসছেন, সচিব পর্যায়ে আলোচনা হবে।

Reneta

পররাষ্ট্র সচিবের এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা ফিরবে কিনা এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমার বাসায় আপনি যখন আসতেছেন তখন সম্পর্ক অটোমেটিকই একটু অন্যরকম থাকে। ভালো হতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক।

সরকারের চার মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে- প্রশ্নের জবাবে উপদেষ্টা উল্টো প্রশ্ন করেন, আপনারাই বলেন উন্নতি হয়েছে কি হয় নাই?

থার্টিফার্স্ট নাইট উদযাপন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এটা যদি আপনারা আগে থেকে বুঝান যে, এটা করা ঠিক না। এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে।

থার্টিফার্স্ট নাইটে যে নরমাল বারগুলো আছে আমরা সেগুলো বন্ধ রাখবো। রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, থার্টিফার্স্ট নাইটে আমরা ফানুস উড়ানোর জন্য নিষেধ করেছি। আতশবাজি এবং ফানুস এগুলো আমরা নিষেধ করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভাবর্ডারে অবৈধ অনুপ্রবেশস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন জরুরি: টিআইবি

পরবর্তী

১৫ বছরে দেশে রাজনৈতিক ও সাংস্কৃতিক অধঃপতন হয়েছে: ফারুকী

পরবর্তী
ফারুকী বক্তৃতা দিচ্ছেন, কালো ক্যাপ ও চশমা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ বছরে দেশে রাজনৈতিক ও সাংস্কৃতিক অধঃপতন হয়েছে: ফারুকী

ব্রায়ান অ্যাডামসের পারফরম্যান্সের ছবি, গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় বছর পর শো করতে ভারতে ব্রায়ান অ্যাডামস

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT