চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজনে বিদ্যা বালান, নেটফ্লিক্সে ধানুশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ১৮, জুন ২০২১
বিনোদন
A A

অতিমারির কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না কোনো নতুন ছবি। সেই সুযোগে নিয়মিত বিরতিতে ওটিটি প্লাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে নিত্য নতুন ছবি। শুক্রবার ভারতীয় সিনেমার দর্শকদের জন্য একেবারে টাটকা দুটি প্রতীক্ষিত ছবি মুক্তি পেল অ্যামাজন ও নেটফ্লিক্সে।

১৮ জুন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ মুক্তি পেল অ্যামাজন প্রাইম ভিডিওতে, একই দিনে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশ অভিনীত ‘জগমে ঠান্ডিরাম’ মুক্তি পেল নেটফ্লিক্সে। দুটি ছবি নিয়েই আলোচনা হচ্ছে বেশ।

চরিত্রের প্রয়োজনে বিদ্যা নিজেকে ভেঙেছেন বার বার। নতুন রূপে, ভিন্ন ভিন্ন কাহিনী নিয়ে উপস্থিত হয়েছেন তিনি। ডার্টি পিকচার, কাহানি, তুমহারি সুলু, বেগমজান থেকে শকন্তুলা! সবখানেই দেখা মিলেছে সাহসী বিদ্যার। আরো একবার এই অভিনেত্রীকে দেখা গেল সাহসী ভূমিকায়!

Banglabid

‘নিউটন’ খ্যাত নির্মাতা মাসুরকারের সিনেমা ‘শেরনি’। যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা। বাঘের অত্যাচারে যখন গ্রামবাসীরা নাজেহাল, এক এক করে প্রাণ যাচ্ছে গ্রামের মানুষের। ঠিক সেই সময়েই এলাকার ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার হয়ে আসেন বিদ্যা। কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে কাজের জায়গাতেও প্রতিকূলতার সম্মুখীন হতে হয় তাকে। আদৌ কি সেই যাত্রায় সফল হন বিদ্যা?

জানতে হলে দেখতে হবে ‘শেরনি’। বিদ্যা বালান ছাড়াও ‘শেরনি’তে অভিনয় করেছেন বিজয় রাজ, নীরজ কবি, ব্রীজেন্দ্র কালরা, ইলা অরুণ, শরৎ সাক্সেনা, মুকুল চড্ডা প্রমুখ।

অন্যদিকে পরিচালক কার্তিক সুব্বরাজের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জগমে ঠান্ডিরাম’। ছবিটি দেখে ইতিবাচক রিভিউ পাচ্ছেন সংশ্লিষ্টরা। সিনেমার ট্রেলার মুক্তির পর থেকে ভক্তরা এই গ্যাংস্টার ড্রামা দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন।

Reneta

ভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০টির বেশি দেশে ১৭ ভাষায় মুক্তি পেয়েছে ধানুশের এই নতুন সিনেমা। যদিও ওটিটি প্লাটফর্মে মুক্তিতে ধানুশ খুব একটা খুশি নন। কার্তিক সুব্বরাজের রচনায় সিনেমাটিতে দেখা যাবে মলিউড ডিভা ঐশ্বরিয়া লক্ষ্মীকে। সিনেমাটি প্রযোজনা করেছে ওয়াই নট স্টুডিয়োস ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন।

এই গ্যাংস্টার ড্রামায় আরও রয়েছেন ‘গেম অব থ্রোনস’ অভিনেতা জেমস কসমো, সঞ্চনা নটরাজন, জোজু জর্জ, কালাইয়ারাসান, সৌন্দররাজ, দীপক পরমেশ, দেবন, ভাদিভুক্কারসি, অশ্বন্ত অশোককুমার ও মুথুকুমারকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজনওটিটিধানুশনেটফ্লিক্সপ্রেক্ষাগৃহবলিউডবিদ্যা বালানশেরনিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT