বাংলাদেশের অগ্রযাত্রায় আর কেউ বাধা দিতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে। বিজয় সরণীতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য শিশুদের তৈরি হতে হবে।







