চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের কনসার্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A

মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘বিজয় দিবস কনসার্ট’। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শুরু হয় এই বহুল প্রতীক্ষিত কনসার্ট।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এই কনসার্ট ঘিরে দুপুরের আগেই সোহরাওয়ার্দী উদ্যানে দর্শকদের ভিড় জমে। পরিবার, তরুণ-তরুণী ও সংগীতপ্রেমীরা নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

শিশুদের গানের দল ‘তারার মেলা’র সমস্বর কণ্ঠে ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’ দিয়ে শুরু হয় কনসার্ট। তাদের পরেই মঞ্চে উঠতে দেখা যায় জনপ্রিয় ব্যান্ড এফ মাইনর। সেই রেল লাইনের ধারে এবং জংলি ফুল গান পরিবেশনের মধ্য দিয়ে পরিবেশনা শেষ করে দলটি।

এফ মাইনরের পরেই মঞ্চে উঠতে দেখা যায় সায়ানকে। তিনি একে একে গেয়ে শোনান স্বাধীনতার মুগ্ধতা, তাহাদের কথা, চব্বিশ আর একাত্তর, ভয় পেও না বাংলাদেশ এবং গান চলছেই গানগুলো।

বিজয় কনসার্টে পরবর্তীতে মঞ্চে উঠবে শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টংয়ের গান, আফটার ম্যাথ, ফারিয়া ইলা লালালা ও ফিরোজ জং ব্যান্ডের পরিবেশনার কথা রয়েছে। পাশাপাশি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কালজয়ী গান ৬৪ জেলায় একযোগে পরিবেশনের উদ্যোগের কথাও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফটার ম্যাথএফ মাইনরকনসার্টগানটংয়ের গানফারিয়া ইলা লালালাফিরোজ জংবাংলা ফাইভবিজয় কনসার্টবিজয় দিবসলালনলিড বিনোদনশিরোনামহীনসায়ানসোহরাওয়ার্দী উদ্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT