চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আরারাত’ কি ‘দ্য সাইলেন্স’ এর সিক্যুয়াল, কী বললেন ভিকি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

আত্মা বাজি রেখে ভয়ংকর জুয়া খেলার গল্পে গেল বছরের শুরুতে ভিকি জাহেদ নির্মাণ করেছিলেন ‘দ্য সাইলেন্স’। অভিনয় করেছিলেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ।

ভালোবাসা দিবসে একই টিমের নতুন ওয়েব সিরিজ ‘আরারাত’ মুক্তি পেতে যাচ্ছে।  ক‘দিন আগে এর তিনটি পোস্টার প্রকাশের পর বেশ কৌতূহলের জন্ম দেয় এবং দুদিন আগে দুই মিনিটের ট্রেলার প্রকাশের পর আরো বেশি আগ্রহ বাড়ায়। যেখানে দেখা মিলেছে, অন্যরকম প্রেমের গল্পের আভাস! ‘আরারাত’র মাধ্যমে  ২০২৪ সালে নতুন কাজ নিয়ে ফিরছেন অভিনেত্রী মেহজাবীন।

ট্রেলারটি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে এটি ‘দ্য সাইলেন্স’-এর সিক্যুয়াল নয় তো! পরিচালক ভিকি জাহেদ চ্যানেল আই অনলাইনকে বললেন, আমিও দেখেছি ট্রেলার দেখে অনেকেই একই প্রশ্ন করছেন। দর্শকরা কাজটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তাদের এই কৌতূহল আমি উপভোগ করছি। পুরো সিরিজ দেখলে তারা বুঝতে পারবেন সিক্যুয়ালে কিনা! তবে এতটুকু বলতে পারি, এটি লাভ স্টোরি। তবে আর দশটা ভালোবাসার মতো গল্পের মতো এটি না।

প্রকাশিত ট্রেলার দেখে আন্দাজ করা যাচ্ছে, ‘আরারাত’র গল্পটা ভালোবাসার এবং প্রতারণারও। ভালোবাসার মানুষ যদি প্রতারণা করে, সবাই কি সহ্য করতে পারে? গল্পটা বিশ্বাস এবং ঘৃণারও। নির্মাতা বলছেন, এসব উত্তর নিয়েই সাজানো ‘আরারাত’। ট্রেলারের শেষ দৃশ্যে বিজরী বরকতউল্লাহর মুখে একটি সংলাপের মাধ্যমে বলা হয়েছে ‘আরারাত’ নামটির অর্থ। আরারাত হলো একটি পর্বত। এর অবস্থান তুরস্ক ও আর্মেনিয়ান সীমান্তের মাঝামাঝি।

এই ওয়েব সিরিজ প্রসঙ্গে মেহজাবীন বলেন, এতে রুপা নামে একজন সহজ-সরল নারী আমি। যার একটি সুন্দর সংসার রয়েছে। স্বামীকে নিয়ে ভালোই দিন কাটছিল। হঠাৎ জীবনে আমূল পরিবর্তন চলে আসবে। ওলটপালট হয়ে যাবে সব। কেন কী কারণে তা জানতে এটি দেখতে হবে। ভিকি ভাই সবসময় দর্শকের মানসিকতা নিয়ে গবেষণা করেন। খুঁজে বের করেন বাস্তব জীবনে দর্শক কী চায়। সে জায়গা থেকে এবারের কাজটিও অসাধারণ এক অভিজ্ঞতার। আমি এবং আমাদের সব আর্স্টিস্ট নিজেদের সেরাটি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এ কাজটি দর্শকের উপভোগ্য হবে।

মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় কেএস ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত ছয় পর্বের ‘আরারাত’ সিরিজটি ১৫ ফেব্রুয়ারি বিঞ্জে মুক্তি পাবে।

Reneta

ভিকি জাহেদ বলেন, এই গল্পটা অনেকদিন থেকে মাথায় ঘুরপাক খাচ্ছিল। এখানে সম্পর্কের অন্ধকার দিকগুলো বেশি উঠে এসেছে। ম্যারিড কাপলদের মধ্যে ঝগড়া হয় হুট করে অনেক বছরের চেনা মানুষটা অচেনা হতে থাকে এবং সে কতটা ভয়ঙ্কর পর্যায়ে যেতে পারে সেটাও দেখানো হচ্ছে।

তিনি বলেন, রিয়েল লাইফে এমন কাপল দেখেছি। আমার কাছে মনে হয়, প্রায় প্রত্যেকে এই গল্প নিজের সঙ্গে কানেক্ট করতে পারবে। আমার ট্রেডমার্ক কিছু থাকে যেখানে থ্রিলার, মিস্ট্রি, রোমান্স, হিউম্যান রিলেশনশিপের সব উপাদান আছে। দিনশেষে এটা ভালোবাসার গল্প যেখানে পজিটিভ একটি বার্তা দেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রী মেহজাবীনআজিজুল হাকিমআরারাতওয়েব সিরিজকেএস ফিল্মস প্রডাকশনট্রেলারদ্য সাইলেন্সপোস্টারবিজরী বরকতুল্লাহবিনজেভালোবাসা দিবসভিকি জাহেদমেহজাবীনমেহজাবীন চৌধুরীমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশ্যামল মাওলাসিক্যুয়ালসিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিপন্ন ভাষাকে সংরক্ষণে নানামুখী উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট

পরবর্তী

‘ভুলভুলাইয়া থ্রি’-তে ‘মঞ্জুলিকা’ হয়ে ফিরছেন বিদ্যা বালান

পরবর্তী

‘ভুলভুলাইয়া থ্রি’-তে 'মঞ্জুলিকা' হয়ে ফিরছেন বিদ্যা বালান

ইমরান খানের চমকের পর আর যা যা ঘটতে পারে পাকিস্তানে

সর্বশেষ

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশ এমন হচ্ছে?

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ মানেই ‘দ্যা গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT