চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহজাবীনকে নিয়ে ভিকির নতুন সিরিজ, আসছে আইস্ক্রিনে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৪ অপরাহ্ন ১৪, জুলাই ২০২৩
আইস্ক্রিন, বিনোদন
A A

বিনোদনের স্মার্ট দুনিয়ায় দেশীয় ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ আসছে তাদের প্রথম অরিজিনাল কনটেন্ট ‘আমি কী তুমি’। জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই তারকা মেহজাবীন চৌধুরী।

শুক্রবার বিকেলে এই সিরিজটির লুক পোস্টার প্রকাশিত হয়েছে। যা নজর কেড়েছে নেটিজেনদের।

এই পোস্টারে এক অন্যরকম মেহজাবীনকে দেখা যাচ্ছে। যেখানে তার চোখেমুখে বিস্ময়! কাজল লেপ্টে থাকা চোখে গড়িয়ে পড়ছে জল! মুখে অক্সিজেন মাস্ক। মাথায় ফুলের বেড়ি। দীর্ঘদিন পর নতুন মেহজাবীনের নতুন কাজের খবর ও লুক পোস্টারটি প্রকাশের পর অন্তর্জালে বেশ রহস্যের জন্ম দিয়েছে!

নেটিজনরা বলছেন, এ কোন মেহজাবীন? এ প্রসঙ্গে আইস্ক্রিন কর্তৃপক্ষ বলছে, সব প্রশ্নের উত্তর মিলবে ‘আমি কী তুমি’ আট পর্বের ওয়েব সিরিজে! যা শিগগির স্ট্রিমিং হবে আইস্ক্রিনে!

‘আমি কী তুমি’ ওয়েব সিরিজ বড় পরিসরে নির্মাণ করেছেন ভিকি জাহেদ। তিনি জানান, ১৭দিন শুটিং করেছেন, যা ওটিটি কনটেন্টের জন্য যথেষ্ট সময়!

‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকি জাহেদ বলেন, থ্রিলার এবং হররের বাইরে রোমান্স এবং ড্রামা বেইজ করে এই কনটেন্ট বানিয়েছি। দর্শক অনেকদিন পর আমার নতুন জনরার কাজ দেখতে পাবেন।

Reneta

তিনি বলেন, চ্যানেল আইয়ের সঙ্গে আমার অনেকগুলো ভালো কাজ আছে, যা দর্শক পছন্দ করেছেন। আইস্ক্রিন এর যেহেতু প্রথম অরিজিনাল তাই ভালো কাজের মাধ্যমে যাত্রা শুরু হোক এটা মাথায় ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনওটিটিওয়েব সিরিজপুনর্জন্মভিকি জাহেদমেহজাবীন চৌধুরীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি কারো সাথে আলোচনা শেষ হয়নি: অর্থমন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

টসের এক মিনিট আগেও খেলার কথা জানতেন না শরিফুল

এপ্রিল ১৯, ২০২৬

মেসিদের বিপক্ষে খেলার জন্য আলোচনা চালাচ্ছে পাকিস্তান

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি মন্ত্রী

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT