বিনোদন

পর্দায় প্রথমবারের মত একসঙ্গে ভিকি-ক্যাট জুটি

ভিকি-ক্যাট জুটি প্রথমবারের মত পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকি-ক্যাট জুটি প্রথমবারের মত একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে, তারা হাসিমুখে পোজ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিয়ের আগে পর্দায় একসঙ্গে কাজ করা হয়নি বলিউডের তারকা জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের। বিয়ের পরে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেও চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফিরিয়েছেন অনেক প্রস্তাব। তবে প্রথম বার একসঙ্গে একটি বিজ্ঞাপনী প্রকল্পে কাজ শুরু করলেন ভিকি-ক্যাটরিনা জুটি।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে, সোমবার মুম্বাইতে গোপনে বিজ্ঞাপনটির শুটিং সেরেছেন এই দম্পতি।  শুটটি সম্পন্ন হয়েছে বান্দ্রার মেহবুব স্টুডিওতে। এর আগে, ভিকি এবং ক্যাটরিনা দু’জনকেই একসঙ্গে অনেক ছবির প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু কোনটাই বেছে নেননি তারা। তাইতো এই বিজ্ঞাপনের প্রস্তাবে কী এমন আছে, তা জানার জন্যই ছটফট করছেন অনুরাগীরা! যদিও সেটি এখনই জানার উপায় নেই।

গেল বছরের ডিসেম্বরে রাজস্থানের  সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে চার হাত এক হয় ভিকি-ক্যাট জুটির। কাজের ব্যস্ততা কাটিয়ে প্রায়ই নিভৃতে ছুটি কাটাতে এদিক সেদিক উড়ে যান এই জুটি। একসঙ্গে তাদের কোন সিনেমার কাজ না থাকলেও দুজনের হাতেই আলাদা আলাদা বেশ কিছু প্রজেক্ট রয়েছে। – পিঙ্কভিলা

বিষয়:ক্যাটরিনা কাইফ ভিকি কৌশল ভিকি-ক্যাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…