পদত্যাগ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

উপাচার্য পদত্যাগের সময়ের ছবি, যেখানে তিনি একটি পেশাদার পার্সোনালিটি হিসেবে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
আজ বুধবার ২১ আগস্ট রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে ড. মো. আনোয়ার হোসেন উল্লেখ করেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিরতা বিরাজমান এবং প্রশাসনিক স্থবিরতার কারণে আবারও সেশন জ্যাম হওয়ার অবস্থা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায়, আমার পক্ষে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়।
এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রারসহ ভিসি’র অনুসারীদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করলে তার অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে হুশিয়ারী দেন তারা।







