শিক্ষা

১৮ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

১৮ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম ১৮ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সোমবার ১২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ভবনের ভেতরে আটকা পড়েন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

পরে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বর্তমান উপাচার্যের পদত্যাগ দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে গণমাধ্যমকে উপাচার্য জানিয়েছেন, প্রয়োজনে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন।

বিষয়:উপাচার্য অধ্যাপক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট শেখ শরীফুল আলম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…