চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ জনবল তৈরিতে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২৫
তথ্যপ্রযুক্তি, শিক্ষা
A A
মাদ্রাসা শিক্ষার্থীরা কম্পিউটার ক্লাসে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ জনবল তৈরিতে “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” প্রশিক্ষণ শুরু

দেশের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য “ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস” কার্যক্রম শুরু হয়েছে। আইসিটি বিভাগের এজ প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

সোমবার (১৮ আগস্ট) প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উদ্যোগে শুরু হয় এই প্রশিক্ষণ।

প্রশিক্ষণে মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, প্রোডাক্টিভিটি টুলস ব্যবহারে সক্ষম করে তোলা এবং ভবিষ্যতের কর্মবাজারে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনে সহায়তা করা হচ্ছে। শিক্ষার্থীরা প্রশিক্ষণে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করবে।

প্রাথমিকভাবে ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে। বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।

এজ প্রকল্প আশা করছে, এই উদ্যোগ মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলবে এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে সক্ষম করবে।

একইসঙ্গে, দেশে একটি দক্ষ, স্মার্ট ও প্রযুক্তি-সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে উঠবে বলে আশাবাদ কর্তৃপক্ষের।

ট্যাগ: চট্টগ্রাম প্রকৌশলচুয়েটটেলিযোগাযোগডাকডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টসতথ্যপ্রযুক্তিদক্ষ জনবলপ্রধান উপদেষ্টাপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়প্রশিক্ষণবার্ডবাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিমাদ্রাসা শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনের ‘নিষিদ্ধ শহর’

পরবর্তী

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

পরবর্তী
ঝড়ের সময় ঝড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যে ঝড়ের গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

গাজায় ইসরায়েলি হামলার দৃশ্য, ধোঁয়া ও ধ্বংসস্তূপের মাঝে দুই শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এআই থেকে জলবায়ু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

আগস্ট ২৯, ২০২৬

শাহরুখ-নাগার্জুনা মুখোমুখি

আগস্ট ২৯, ২০২৬

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের জন্য জরুরি সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT