বিনোদন

মুক্তির প্রথম দিনে কত আয় করলো রজনীকান্তের ‘ভেট্টিয়ান’?

রজনীকান্তের ভেট্টিয়ান সিনেমার মূল চরিত্রের ছবি, কালো ও সাদা ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

রজনীকান্তসহ অন্যান্য অভিনেতাদের ছবি, সিনেমার প্রচার জন্য তৈরি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিশ্বব্যাপী ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘ভেট্টিয়ান’। আর মুক্তি পেয়েই মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে ছবিটি।

এ তালিকার শীর্ষে রয়েছে চলতি বছর মুক্তিপ্রাপ্ত থালাপাতি বিজয়ের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’। এটি আয় করেছিল ১০৪ কোটি রুপি।

বলিউড মুভি রিভিউজ, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে প্রায় সাড়ে ৬৮ কোটি রুপি। যার ভেতর শুধু ভারতেই ছবিটি আয় করেছে ৩৭ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৩১ কোটি রুপি।

রজনীকান্ত ছাড়াও অ্যাকশন-ড্রামা ঘরানার ‘ভেট্টিয়ান’ সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবতি, মঞ্জু ওয়ারিয়র, ঋতিকা সিং, রোহিনী, রাও রমেশ প্রমুখ।

টি. জে. জ্ঞানভেল পরিচালিত এবং সুভাষ করন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি রুপি।-বলিউড মুভি রিভিউজ

বিষয়:‘ভেট্টিয়ান’ অমিতাভ বচ্চন ঋতিকা সিং ফাহাদ ফাসিল বক্স অফিস মঞ্জু ওয়ারিয়র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…