চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর অসুস্থ বলিউডের কিংবদন্তী নির্মাতা শ্যাম বেনেগাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৩
বিনোদন
A A

গুরুতর অসুস্থ জাতীয় পুরস্কার জয়ী এবং মুক্তি প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব’ খ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।

সূত্রের খবর, দুটো কিডনিই অকেজো হয়ে পড়েছে বর্ষীয়ান এই পরিচালকের। অসুস্থতার কারণে এখন শয্যাশয়ী ৮৮ বছর বয়সী এই পরিচালক।

শ্যাম বেনেগালের ঘনিষ্ট একজন সংবাদমাধ্যমকে জানান, গত কয়েক মাস ধরেই পরিচালকের শরীর একদম ভালো যাচ্ছে না। শরীর একদম ভেঙে পড়ায় ডায়ালাইসিসের জন্য হাসপাতালেও যেতে পারছেন না পরিচালক, তাইতো বাড়িতেই চলছে ‘মণ্ডি’ পরিচালকের চিকিৎসা।

জানা গেছে,  বার্ধক্যজনিত নানান সমস্যা তো ছিলই তবে কিডনি অকেজো হয়ে পড়ায় গত কয়েকদিনে শ্যাম বেনেগালের পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেন। বাড়ির ভিতরেই তার অফিস, সেখানেও গত কয়েক দিন যেতে পারছেন না পরিচালক।

তবে বয়স বাড়লেও ফিল্ম মেকিং নিয়ে শ্যাম বেনেগালের ভালোবাসায় ছেদ পড়েনি একবিন্দু। অসুস্থতার মধ্যেও নিজের চলতি প্রোজেক্ট ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ নিয়ে ভাবনাচিন্তা চালিয়ে যাচ্ছেন পরিচালক।

এই মূহূর্তে ‘ফেডেরেশন অফ ফিল্মস সোসাইটিজ অফ ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। পাঁচ দশক দীর্ঘ তার ফিল্ম ক্যারিয়ার। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ ছবির সঙ্গে ফিল্মমেকিং এ হাতেখড়ি তাঁর। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক তিনি।

Reneta

ভারত সরকারের তরফ থেকে পদ্মশ্রী (১৯৭৬), ‘পদ্মভূষণ’ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’তে ভূষিত হন তিনি। সুভাষ চন্দ্র বসুর বায়োপিক ‘বোস: দ্য ফরগটন হিরো’ পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুরুতর অসুস্থপরিচালকমুজিবলিড বিনোদনশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT