প্রয়াত হয়েছেন তামিল অভিনেতা ও পরিচালক রামারথনম শংকরন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
বহু তামিল সিনেমা এবং কয়েকটি তেলুগু সিনেমায় সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মণি রত্নম পরিচালিত কার্তিক অভিনীত ‘মৌনা রাগম’-এ রেবতীর বাবার ভূমিকায় অভিনয়ের জন্য তামিল ইন্ডাস্ট্রিতে পরিচিত লাভ করেছিলেন তিনি।
একজন শিল্পী এবং সহযোগী পরিচালক হিসেবে তামিল চলচ্চিত্র শিল্পে একটি বিশিষ্ট নাম রামারথনম শংকরণ। শংকরণের অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘ওরু কাইদিয়াইন ডায়েরি’, ‘পথিমুনম নম্বর ভিদু’, ‘আমরণ’, ‘চিন্না গাউন্ডার’, ‘সাথী লীলাবতী’ এবং ‘কাধল কোট্টাই’।
১৯৯৯ সালে সত্যরাজ ও রোজা অভিনীত পরিচালক সুন্দর সি ‘আঘাগরসামি’-তে তাঁকে শেষ দেখা গিয়েছিল। রামারথনম শংকরণ অনেক পুরস্কার বিজয়ী তামিল সিনেমা পরিচালনা করেছেন। এই তালিকায় রয়েছে ‘ভেলুম মায়িলম থুনাই’, ‘কুমারী পেনিন উল্লাথিলে’ সহ আরো বেশ কিছু সিনেমা। তার অন্যান্য পরিচালনার মধ্যে রয়েছে ‘সিন্ধুতে ভানাম’ (১৯৭৫), ‘ওরুভানুক্কু ওরুথি’ (১৯৭৭) এবং ‘দূর্গা দেবী’ (১৯৭৭)।
অভিনেতা ও পরিচালক রামারথনমের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া








