চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোবেল পুরস্কার নিতে গিয়ে আহত ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নোবেল পুরস্কার নিতে গোপন ভ্রমণে আহত ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো

নোবেল পুরস্কার নিতে গোপন ভ্রমণে আহত ভেনেজুয়েলার বিরোধী নেতা মাচাদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে নরওয়ের রাজধানী অসলোতে যাওয়ার সময় গুরুতর আহত হন। তার মুখপাত্র ক্লডিয়া ম্যাসেরো জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ নৌকা ভ্রমণের সময় মাচাদোর মেরুদণ্ডে ফ্র্যাকচার হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র ক্লডিয়া ম্যাসেরোর বরাতে জানানো হয়, উত্তাল সমুদ্রে দ্রুতগতির নৌকায় যাত্রাকালে দুর্ঘটনাটি ঘটে। অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকেরা তাকে পরীক্ষা করেন।

রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মাচাদোকে গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নিষেধ করা হয়। এরপর থেকেই তিনি নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন।

মার্কিন গণমাধ্যম জানায়, ছদ্মবেশে একটি জেলে নৌকায় করে ভেনেজুয়েলা থেকে কুরাকাও দ্বীপে পৌঁছে পরে ব্যক্তিগত বিমানে নরওয়ে যান মাচাদো।

আহত হওয়ায় পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে মেয়ে পুরস্কার গ্রহণ করে মাদুরো সরকারের সমালোচনা করে বক্তব্য দেন।

এর কয়েক ঘণ্টা পর অসলোতে একটি হোটেলের বারান্দা থেকে সমর্থকদের অভিবাদন জানান মাচাদো, যা এক বছরের মধ্যে তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।

Reneta

এদিকে মাচাদোর আহত হওয়ার খবরে প্রেসিডেন্ট মাদুরো টেলিভিশনে কটাক্ষ করে মন্তব্য করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নোবেল পুরস্কার ২০২৫পুরস্কার নিতে গিয়ে আহতমারিনা কোরিনা মাচাদো
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অ্যানিমেল’র পর ভিন্ন অবতারে ববি দেওল!

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে জানবেন, আপনি কখন অজ্ঞান হবেন

মে ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পুকুরে ভাসমান অবস্থায় পরিবহন শ্রমিকের মরদেহ

মে ৮, ২০২৬

হরমুজ উত্তেজনায় আবার বাড়ল তেলের দাম

মে ৮, ২০২৬

উৎপাদন শুরু করেছে বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারি

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT