স্বাস্থ্য

ঢাকায় তথ্যকেন্দ্র চালু করলো থাইল্যান্ডের ভেজথানি হাসপাতাল

থাইল্যান্ডের ভেজথানি হাসপাতাল ঢাকায় তথ্যকেন্দ্র চালু করলো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় অনুষ্ঠিত ভেজথানি হাসপাতালের তথ্যকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশে তথ্য কেন্দ্র চালু করেছে থাইল্যান্ডে অন্যতম সেরা হাসপাতাল ভেজথানি। “কিং অব বোন ” খ্যাত এই হাসপাতালের তথ্য কেন্দ্র পার্টনার হিসেবে কাজ করবে মেডিএইডার।

১১ ফেব্রুয়ারি রাজধানীর বনানী ক্লাবে “ইনোভেটিভ স্পাইন সার্জারি” শীর্ষক সেমিনার থেকে এই কেন্দ্র চালুর ঘোষণা আসে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের অন্যতম সেরা স্পাইন সার্জন ডা: এক্কাফুল লারকুমনুয়াফুল। ভেজথানি হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে বক্তব্য রাখেন ভেজথানি হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং সুপারভাইজার জনি মায়ে সারডন।

হাসপাতালের আধুনিক চিকিৎসা নিয়ে বক্তব্য রাখেন ভেজথানি হাসপাতালের রোগী ও প্রখ্যাত অভিনেতা জিতু আহসান , আরও বক্তব্য রাখেন ভেজথানি হাসপাতালের স্থানীয় প্রতিনিধি মেডিএইডারের চেয়ারম্যান শেখ শায়ের হাসান ও প্রধান নির্বাহী শাব্বির আহমেদ তামীম।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ভেজথানি জেসিআই ইন্ট্যারন্যাশনাল হাসপাতাল, যা বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। ৫০০ বেডের এই হাসপাতালে ১৪০ টি দেশের প্রায় ৩ লাখ রোগি চিকিৎসা সেবা নিয়েছে। হাসপাতালে চিকিৎসা সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ তথ্যকেন্দ্র ০১৭১৪১১৯৯৯৬ এই নাম্বার বা ৫৬ লেক সার্কাস , পান্থপথ এই ঠিকানায় যোগাযোগ করতে অনুোধ করেন উদ্যোক্তারা।

বিষয়:আওয়ামী লীগ আওয়ামী লীগ-বিএনপি আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ কমলনগর বিএনপি লক্ষ্মীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…