অপরাধ

নিজ বাড়ির সামনে মিললো সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

বাংলাদেশের পুলিশ স্টেশনের সামনে সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ বাড়ির সামনে সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশ তদন্ত চালাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির সামনে থেকে ৪২ বছর বয়সী একজন সবজি ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল ১৮ অক্টোবর বুধবার দিবাগত রাতে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের চাঁদপুর এলাকায় অজ্ঞাত হামলাকারী হাবিবুর রহমান হিটলার নামক এই সবজি ব্যবসায়ীকে হত্যা করে চলে যায়। নিহত হিটলার নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া এলাকার মনছের আলীর ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো হিটলার রাত ১২টার দিকে বাড়িতে এসে খাবার খেয়ে একটু বাইরে যান। রাতে সবাই ঘুমিয়ে পড়ায় কেউ খোঁজ নেননি তার। আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে ঘরের সামনে নিহত হিটলারের গলা কাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

ওসি আরো বলেন, কেন বা কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর এমচ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…