বিনোদন

বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান

বাবা হচ্ছেন বরুণ ধাওয়ান, গর্ভবতী স্ত্রীর সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হওয়ার খুশিতে বরুণ ধাওয়ান ও তার স্ত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সামাজিক মাধ্যমে স্ত্রীর বেবি বাম্পের ছবি পোস্ট করে এ ঘোষণা দেন তিনি।

ছবিটিতে দেখা যায়, দাঁড়িয়ে আছেন নাতাশা দালাল। তার বেবি বাম্প স্পষ্ট। হাঁটু গেঁড়ে বসে স্ত্রীর বেবি বাম্পে চুমু দিচ্ছেন বরুণ।

ক্যাপশনে বরুণ লেখেন, ‘উই আর প্রেগনেন্ট। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা চাই।’

বরুণের এ পোস্টে ভক্তরা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। বরুনের সহশিল্পীরাও কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন ভালোবাসায়।

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ।

বিষয়:নাতাশা দালাল বরুণ ধাওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…