বিনোদন

‘নো এন্ট্রি’র সিকুয়েল আসছে, সালমানের বদলে বরুণ?

নতুন সিনেমার জন্য প্রস্তুত বাংলাদেশের জনপ্রিয় তারকারা. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন বাংলাদেশি তারকা বিভিন্ন পোশাক ও ভিন্ন ভিন্ন পোজে ছবি তুলেছেন, সিনেমার প্রচার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৫ সালে মুক্তি পেয়েছিল সালমান খানের ছবির ঘরানার ছবি ‘নো এন্ট্রি’। বক্স অফিসে ঝড় তুলেছিল ছবিটি। জানা গেছে ছবির সিকুয়েল আসছে। তবে শোনা যাচ্ছে এবার সালমান-অনিল-ফারদিনের বদলে দেখা যাবে বরুণ-অর্জুন-দিলজিৎকে।

জানা গেছে, বরুণ-অর্জুন-দিলজিৎ তিন জন অভিনেতারই চিত্রনাট্য পছন্দ হয়েছে। কমেডি ঘরানার ছবিতে এই তিন অভিনেতা দর্শকের পছন্দেরও। তাই বক্স অফিস সফল এই ছবির সিকুয়েলও জমজমাট হবে, এমনটাই মনে করা হচ্ছে।

‘নো এন্ট্রি’ ছবিতে ছিলেন বিপাশা বসু, এশা দেওল, লারা দত্ত এবং সেলিনা জেটলি। সিকুয়েলে অভিনেত্রী কারা থাকবেন তা জানা যায়নি। শোনা গেছে, এই ছবিতে নারী চরিত্রের নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। সেই সঙ্গে চিত্রনাট্যও পুরোপুরি প্রস্তুত হয়নি।

চলতি বছরের ডিসেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ছবিটি আগামী বছর মুক্তি দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন নির্মাতারা। কারণ আগামী বছর ‘নো এন্ট্রি’ মুক্তির ২০ বছর পূর্ণ হবে।

বিষয়:অর্জুন কাপুর দিলজিৎ বরুণ ধাওয়ান সালমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…