তিস্তাসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুর সমাধান হবে
ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী একসঙ্গে ভাষণ দিচ্ছেন, দুই দেশের সম্পর্কের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
ভারত সফরের সাফল্য নিয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি বলেছেন, মোদি সরকারের সময় তিস্তাসহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান হবে। ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার যাত্রায় পাশে আছে ভারত। অনেকেই দু’দেশের পথ চলা রুদ্ধ করতে চেয়েছে মন্তব্য করে তিনি বলেন, যে কোনো সংকট মোকাবেলায় ১৯৭১ এর আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবে দুই প্রতিবেশী।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



