সরকার চাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিষয়ে উচ্চ পর্যায়ের যেকোনো তদন্ত কমিটি গঠন করতে আইনগত কোন বাধা নেই। সামরিক অথবা বেসামরিক আদালতে হত্যাকান্ডের বিচার হতে পারে বলে মত দিয়েছেন আইনজীবীরা। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ভিন্ন ভিন্ন তদন্তে পাওয়া তথ্যাদি যাচাই এবং নতুন প্রমাণাদি নিয়ে বরখাস্ত মেজর মোজাফফরকে সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করা হবে।






