নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হচ্ছে। ভক্তদের পূজা, অর্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সকালে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মাদ ইউনূস। শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।






