চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রামীণ ব্যাংকের পাশে মার্কেট ও ঘরে টানা দুদিন ভাংচুর, আটক ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
অপরাধ
A A
ঘরে ও মার্কেটে দুদিন ধরে ভাংচুরের ছবি, আটক ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরের চরভদ্রাসন বাজারে গ্রামীণ ব্যাংকের পাশে নির্মাণাধীন মার্কেট ভবন ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। ঘটনাস্থল থেকে ভাঙচুরে ব্যবহৃত সরঞ্জামসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, শনিবার সন্ধ্যার পর চরভদ্রাসন বাজারের গার্লস স্কুল রোডে নির্মাণাধীন ভবনে ২০ থেকে ২৫ জন হামলা ও ভাংচুর করে। এ ঘটনার একদিন আগে শুক্রবার দুপুরে একই এলাকায় গ্রামীণ ব্যাংকের সাথের তালাবদ্ধ একটি টিনের ঘর একাংশ ভাংচুর করে ভিতরের আসবাব, টিনের বেড়া, লোহার গ্রিল স্থানীয় সবার সামনে দিয়ে ভ্যানে করে লুট করে নিয়ে যায় মার্কেট ভবন ভাংচুরে অভিযুক্ত সুজন মন্ডল সহ কয়েকজন। দেশীয় অস্ত্র নিয়ে এ ঘটনা ঘটানোর কারণে তাদেরকে তখনও কেউ কিছু বলতে সাহস পায়নি।

মার্কেট ভবনটির সামনে এবং ওই টিনের ঘরের সাথেই রয়েছে গ্রামীণ ব্যাংক। এসব ঘটনার পর গ্রামীণ ব্যাংকের নিরাপত্তা নিয়ে শংকিত স্থানীয়রা। তাদের দাবি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা।

নির্মাণাধীন খবনের মালিক গোলাম মোস্তফা থানায় অভিযোগ করেছেন।

গোলাম মোস্তফা জানান, ২০ থেকে ২৫ জন স্থানীয় ও ভাড়াটিয়া সন্ত্রাসী তার নির্মানাধীন ভবন ভাংচুর করে লুটপাট করে। সেসময় তিনিসহ চরভদ্রাসন বাজারের বেশ কয়েক সেখানে গেলে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার থাকার সময়ে ওই রাসেল মন্ডলের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চলতো। আর সরকার পরিবর্তনের পরও এলাকায় রাসেল মন্ডল তার বাহিনী নিয়ে বিভিন্ন অপকর্ম করে আসলেও সে সবসময়ই থাকছে ধরাছোঁয়ার বাইরে।

Reneta

গোলাম মোস্তফার অভিযোগ শুক্রবারের লুটপাটের ঘটনায় পুলিশ যদি ব্যবস্থা নিতো তবে ওই সন্ত্রাসীরা পরেরদিনই এমন অপরাধ করার সাহস পেতো না।

এ বিষয়ে জানতে চাইলে চরভদ্রাসন থানা পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে রায়হান হোসেন বাবু, শেখ বিজয় ও রাজু মন্ডল নামের ৩ জনকে আটক করে পুলিশ। সেসময় তাদের কাছ থেকে ভাঙচুরে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটক ৩গ্রামীন ব্যাংকচরভদ্রাসন থানা পুলিশফরিদপুরভাংচুর-লুটপাট
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT