আদালত

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

বিচারকদের অবকাশকালীন ছুটি হবে দুই দফায়

ছবি: সংগৃহীত

অধস্তন আদালতের বিচারকদের অবকাশকালীন ছুটি নতুন ব্যবস্থায় দুই ধাপে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্ন আদালতে জুন মাসের প্রথমার্ধে ১৫ দিন এবং ডিসেম্বর মাসের শেষার্ধে আরও ১৫ দিন অবকাশকালীন ছুটি থাকবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় প্রধান বিচারপতি উল্লেখ করেন যে ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ও প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী পদায়নের মাধ্যমে বর্তমানে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম সচল রয়েছে। পাশাপাশি সচিবালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে।

এ ছাড়া জানানো হয়, নির্মাণকাজ শেষ হলে সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম পরিচালনা করা হবে।

বিষয়:অধস্তন আদালত অবকাশকালীন ছুটি বিচারক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…