চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচতে চায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী উত্তম

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
১:২৩ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমুদ্রের পাশে বসে, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উত্তম কুমার রায় দুরারোগ্য মরণব্যাধী ক্রোনিক কিডনি ডিজিজে আক্রান্ত। তার দুইটি কিডনিই বিকল হয়ে গেছে। এই অবস্থায় বর্তমানে দিনাজপুরে চিকিৎসাধীন রয়েছেন উত্তম।

দীর্ঘদিন যাবৎ অসুস্থ উত্তম। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে গত দুই মাস আগে তার এই মরণব্যাধী শনাক্ত হয়। তখন থেকে তার জন্য নিজের সঞ্চয়ের সবটা দিয়েই চিকিৎসা করাচ্ছেন বলে জানান তার বাবা। রোগ ধরা পরার প্রথম দিকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করান। পরবর্তীতে টাকার অভাবে বাধ্য হয়েই দেশের একটি ডায়ালাইসিস হসপিটালে ভর্তি করান উত্তমকে। টাকার অভাবে চিকিৎসা নিতেও হিমসিম খেতে হচ্ছে এই মেধাবী ছাত্রের।

উত্তমের বাবা একজন কৃষক। ভূমিহীন এই কৃষক অন্যের জমিতে চাষ করে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি যেটুকু সঞ্চয় করেছিলেন তার সবটুকু শেষ করেছেন বড় ছেলে উত্তমের চিকিৎসার পেছনে। এমন পরিস্থিতিতে পরিবারের পক্ষে এখন চিকিৎসার ব্যয়ভার চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তার চিকিৎসার জন্য অন্ততপক্ষে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। যা কোনভাবেই জোগাড় করতে পারছেন না উত্তমের পরিবার।

Banglabid

সন্তানের সুস্থতা কামনা করে উত্তমের বাবা কান্নাভেজা কণ্ঠে বলেন, চোখের সামনে সন্তানকে এভাবে দেখতে ভালো লাগে না। ঈশ্বরের কাছে সবসময়ই প্রার্থণা করছি, তিনি যেন দ্রুত আমার সন্তানকে সুস্থ করে দেন। আমার সবকিছু দিয়ে চেষ্টা করে যাচ্ছিলাম। কিন্তু এখন আর পারছিনা, আমার আর কিছুই নেই যা দিয়ে ওর চিকিৎসা করাবো। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা ছাড়া তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়ছে। যার ফলে সন্তানকে বাঁচাতে বাধ্য হয়েই সমাজের সকলের নিকট সাহায্যের আবেদন জানাচ্ছেন বলেও জানান তিনি।

উত্তমের সহপাঠীরা জানান, ছেলেটা ভদ্র এবং মেধাবী। তার এবং তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা যার যার অবস্থান থেকে তার জন্য আর্থিক সহায়তার হাত বাড়াই। আপনার একটু দানে একজন মেধাবী শিক্ষার্থীর জীবন বাঁচতে পারে।

মরণব্যাধী এই রোগ থেকে আরোগ্যলাভ করে ক্যাম্পাসে ফিরতে চান উত্তম। আবারও ক্লাস রুমে সহপাঠীদের সাথে পড়াশোনায় মেতে থাকতে চান তিনি। বাবা মায়ের অপূর্ণ স্বপ্ন পূরণ করে পড়াশোনা শেষে পরিবারের পাশে দাঁড়াতে চান তিনি।

Reneta

সাহায্য পাঠাতে পারেন ০১৭৮১০৫৩৩৯৮ (পার্সোনাল বিকাশ, রকেট, নগদ, উপায়) নাম্বারে। এছাড়াও Islami Bank Bangladesh: ২০৫০ ১৩৩ ৬৭ ০০৩৯১৫০৫ অ্যাকাউন্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানহানির মামলায় সেই ম্যাজিস্ট্রেট ঊর্মির বিচার শুরু

পরবর্তী

শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে ‘বলী’

পরবর্তী
অস্কারে বাংলাদেশের ছবি নিয়ে আলোচনা করছে দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে ‘বলী’

গ্যাসের লাইন বন্ধের জন্য চেকিং ও সতর্কতা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT